BD Legal News
https://bdlegalnews.blogspot.com/2020/05/blog-post_10.html
বাগেরহাটের কচুয়ায় প্রথম করোনায় আক্রন্ত রোগী শনাক্ত
বাগেরহাট জেলার কচুয়া থানায় এক জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তার বাড়ী সহ আশপাশের বাড়ী লকডাউন ঘোষনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার। রবিবার রাত সোয়া ৮টার দিকে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন। তার বাড়ী উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের সোলারকোলা শ্রীরামপুর এলাকায়। তিনি একজন নারী তার বয়স ২৫ বছর। ওই নারী গত বৃহস্পতিবার চট্রগ্রাম থেকে ঢাকা হয়ে কচুয়া উপজেলায় তার ভাইয়ের বাড়ীতে আসেন।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা.মনিশংকর পাইক বলেন, ওই রোগীর শরীরে করোনার কোন লক্ষণ পাওয়া যায়নি। বাইরে থেকে আশার কারনে তাকে শুক্রবার হাসপাতালে ভর্তি করে নমুনা সংগ্রহ করা হয়, ওই দিন তিনটি নমুনা খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়। নমুনা পরীক্ষা শেষে রবিবার একটি করোনা পজিটিভ বলে রিপোর্ট পাওয়া যায়। তবে রোগীটি বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন